• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

পানিতে ডুবে অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

পানিতে ডুবে অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

বিনোদন ডেস্ক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় পানিতে ডুবে মারা গেছেন। ৪৩ বছর বয়সী এই অভিনেতা দিঘার তালসারিতে শুটিং করতে গিয়ে পানিতে নেমে তলিয়ে যান বলে জানা গেছে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। ১৯৮৩ সালে জন্ম নেওয়া রাহুল প্রায় ৪৫০টি নাটকে অভিনয় করেছেন। তার প্রথম চলচ্চিত্র চিরদিনই তুমি যে আমার ব্যাপক জনপ্রিয়তা পায়। এছাড়া ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ব্যক্তিজীবনে তিনি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন।

৩০ মার্চ ২০২৬, ০৫:৪৯পিএম, ঢাকা-বাংলাদেশ।