• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

এশিয়ার বাজারে কমেছে তেলের দাম

এশিয়ার বাজারে কমেছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

এশিয়া অঞ্চলের জ্বালানি বাজারে বুধবার সকালে তেলের দামে সামান্য পতন দেখা গেছে। যুক্তরাষ্ট্রইরান-এর মধ্যে চলমান উত্তেজনা ও স্থবির শান্তি আলোচনার প্রভাবেই এই ওঠানামা অব্যাহত রয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ২০ ডলারে নেমেছে, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) দাঁড়িয়েছে ৮৯ দশমিক ২১ ডলারে। এর আগে দাম বাড়লেও পরে তা কমে আসে। বিশ্লেষকরা বলছেন, সংঘাতের অনিশ্চয়তা ও কূটনৈতিক অগ্রগতির অভাব বাজারে অস্থিরতা তৈরি করছে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বিশ্ব জ্বালানি সরবরাহে প্রভাব ফেলছে। ফলে বাজারে সতর্ক অবস্থান বজায় রেখেছেন বিনিয়োগকারীরা।

২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৮পিএম, ঢাকা-বাংলাদেশ।