মালয়েশিয়া থেকে ডিজেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বন্দর-এ মালয়েশিয়া থেকে আমদানি করা ৩৪ হাজার মেট্রিক টন ডিজেলবাহী জাহাজ পৌঁছেছে। রোববার দুপুর ১টার দিকে এমভি সান গ্যাং ফা জিয়ান নামের জাহাজটি ডলফিন জেটিতে নোঙর করে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত খালাস কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আগে সিঙ্গাপুর থেকে আসা আরও ২৭ হাজার ৩০০ মেট্রিক টন ডিজেল খালাস করে একটি জাহাজ জেটি ত্যাগ করে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দেশে সরবরাহে কোনো ঘাটতি না হয়।