১২ কেজি এলপিজির দাম এক লাফে ৩৮৭ টাকা বৃদ্ধি
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়েছে। নতুন মূল্য অনুযায়ী, এই সিলিন্ডার এখন ১,৭২৮ টাকায় বিক্রি হবে, যা আগে ছিল ১,৩৪১ টাকা। পাশাপাশি অন্যান্য ওজনের সিলিন্ডারের দামও সমন্বয় করা হয়েছে। নতুন দরে ৫.৫ কেজি সিলিন্ডার ৭৯২ টাকা এবং ১৫ কেজি সিলিন্ডার ২,১৬১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৩০ কেজি সিলিন্ডারের দাম ৪,৩২১ টাকা এবং ৪৫ কেজির দাম ৬,৪২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে অটোগ্যাসের মূল্য লিটারপ্রতি ৭৯.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।