বিশ্ববাজারে কমল স্বর্ণ-রুপার দাম
বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম। বৃহস্পতিবার স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রায় ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৭৬ ডলারে নেমেছে। একই সময়ে মার্কিন ফিউচারও ২ শতাংশের বেশি কমেছে। রুপার দামও কমে প্রতি আউন্স প্রায় ৬৯ ডলারে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা এবং সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির অপেক্ষায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে থাকায় বাজারে এ প্রভাব পড়ছে। এছাড়া উচ্চ সুদের হার স্বর্ণের চাহিদা কমিয়ে দিচ্ছে। এদিকে তেলের দাম বাড়তে থাকায় বৈশ্বিক অর্থনীতিতে চাপ বাড়ছে। বিশ্ববাজারের এ নিম্নমুখী প্রবণতার প্রভাব দেশের বাজারেও পড়তে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।