খুচরা ব্যবসায়ীদের অগ্রিম কর প্রত্যাহারের উদ্যোগ
খুচরা ব্যবসায়ীদের ওপর আরোপের প্রস্তাব করা ০.২০ শতাংশ অগ্রিম কর প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত প্রস্তাব ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে করজাল সম্প্রসারণের অংশ হিসেবে প্রথমবারের মতো খুচরা ব্যবসায়ীদের পণ্য সরবরাহের ওপর অগ্রিম কর আরোপের প্রস্তাব করা হয়েছিল।
তবে ব্যবসায়ী নেতাদের আপত্তি ও উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই কর প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা আশঙ্কা জানিয়েছিলেন, কর বহাল থাকলে এর প্রভাব পণ্যের দামের ওপর পড়তে পারে এবং ছোট ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হতে পারে।