• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

পেলের রেকর্ড ছাড়ালেন এমবাপ্পে, লক্ষ্য এখন মেসি

পেলের রেকর্ড ছাড়ালেন এমবাপ্পে, লক্ষ্য এখন মেসি

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের মঞ্চে একের পর এক রেকর্ড গড়ছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। নরওয়ের বিপক্ষে জোড়া অ্যাসিস্ট করে তিনি ছাড়িয়ে গেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের বিশ্বকাপে মোট গোল ও অ্যাসিস্টে অবদানের রেকর্ড।

বিশ্বকাপে এমবাপ্পের সরাসরি গোল অবদান এখন ২০টি। এর মধ্যে রয়েছে ১৬ গোল ও ৪টি অ্যাসিস্ট। এই কীর্তির মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোল অবদানকারী খেলোয়াড় হয়েছেন।

এই তালিকায় শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। পাঁচ বিশ্বকাপে মেসির মোট গোল অবদান ২৭টি, যার মধ্যে ১৮ গোল ও ৯ অ্যাসিস্ট রয়েছে।

এমবাপ্পের পেছনে ১৯টি করে গোল অবদান নিয়ে আছেন পেলে, গার্ড মুলার, রোনালদো নাজারিও ও মিরোস্লাভ ক্লোসা। পাশাপাশি এবারের গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে আছেন এমবাপ্পে।

২৭ জুন ২০২৬, ০৫:২৬পিএম, ঢাকা-বাংলাদেশ।