হরমুজ প্রণালি ৩০ দিন ইরানের নিয়ন্ত্রণে থাকবে: পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, হরমুজ প্রণালি বর্তমানে ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং আগামী ৩০ দিন এ জলপথ দেশটির তত্ত্বাবধানেই থাকবে।
ইরাকের রাজধানী বাগদাদে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আরাগচি জানান, ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের পরিস্থিতি এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অগ্রগতি নিয়ে তিনি ইরাকের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেছেন।
তিনি বলেন, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব ইরানের ওপর রয়েছে। কোনো পক্ষ একতরফা হস্তক্ষেপ করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে এবং জলপথ স্বাভাবিক ব্যবহারের প্রক্রিয়া বিলম্বিত হতে পারে।