চীন-মালয়েশিয়া সফরের অর্জন দেশের মানুষের: প্রধানমন্ত্রী
চীন ও মালয়েশিয়া সফর নিয়ে জাতীয় সংসদে সর্বসম্মতভাবে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ায় বিরোধীদলীয় নেতাসহ সংসদের সব সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বাজেট অধিবেশনের প্রথম পর্বের শেষ সময়ে বক্তব্য দিয়ে তিনি এ কৃতজ্ঞতা জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ সরকারকে বাংলাদেশের স্বার্থ রক্ষার দায়িত্ব দিয়েছে। সফরকালে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে।
তিনি বলেন, বিদেশ সফরে কোনো ব্যক্তিগত বিষয় ছিল না। সফরের মাধ্যমে কোনো অর্জন হয়ে থাকলে তা বাংলাদেশের এবং দেশের জনগণের অর্জন।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করার বিষয়ে সংসদের সদস্যরা যে সহযোগিতা ও উৎসাহ দেখিয়েছেন, এজন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।