মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে ‘মহাজাদু’, হাবিবের প্রতিক্রিয়া
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের জনপ্রিয় গান ‘মহাজাদু’ ব্যবহার করা হয়েছে। ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও দেখা যায়।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এলেও শুরুতে এ সম্পর্কে কিছুই জানতেন না হাবিব। পরে ভিডিওটি দেখে তিনি বিস্ময় প্রকাশ করেন।
হাবিব বলেন, সকালে পরিচিতদের পাঠানো লিংক থেকে বিষয়টি জানতে পারেন। দুই দেশের প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ সফরসংক্রান্ত ভিডিওতে নিজের গান ব্যবহৃত হওয়ায় তিনি আনন্দিত ও সম্মানিত বোধ করছেন।
তিনি জানান, গান ব্যবহারের বিষয়ে তার সঙ্গে আগে কেউ যোগাযোগ করেননি। তার ধারণা, সংশ্লিষ্টদের কাছে গানটি ভালো লেগেছে বলেই ভিডিওতে এটি যুক্ত করা হয়েছে।