• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশিদের জন্য আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

বাংলাদেশিদের জন্য আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

নিজস্ব প্রতিবেদক

প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত। আগামী ২৮ জুন থেকে ভিসার আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময় মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা চালু ছিল।

ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধীরে ধীরে অন্যান্য ক্যাটাগরির ভিসা কার্যক্রমও স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

২৫ জুন ২০২৬, ০৫:৩০পিএম, ঢাকা-বাংলাদেশ।