• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

আসন সমঝোতায় জোট শরিকদের পক্ষে জামায়াতের প্রার্থিতা প্রত্যাহার

আসন সমঝোতায় জোট শরিকদের পক্ষে জামায়াতের প্রার্থিতা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮ দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আসন সমঝোতা হয়েছে। এই সমঝোতার ফলে জামায়াতকে শতাধিক আসনে নিজেদের প্রার্থী প্রত্যাহার করতে হচ্ছে। রবিবার এনসিপি, এলডিপি ও এবি পার্টি আনুষ্ঠানিকভাবে জোটে যুক্ত হওয়ার পর বিভিন্ন আসনে জামায়াতের প্রার্থীরা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সরে দাঁড়াচ্ছেন। ঢাকা-১১, কুমিল্লা-৪, ফেনী-২, রংপুর-৪, ঢাকা-১৩, নারায়ণগঞ্জ-৪ ও ঢাকা-৮সহ একাধিক আসনে জামায়াতের প্রার্থীরা জোট শরিকদের প্রার্থীদের সমর্থন দিয়েছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। দলীয় সূত্র জানায়, বৃহত্তর রাজনৈতিক স্বার্থ ও জোটের ঐক্য বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

২৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৪পিএম, ঢাকা-বাংলাদেশ।