• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

হাসিনাকে ফেরত পেলে আদালতের রায় বাস্তবায়ন করবে সরকার

ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করলে তার বিরুদ্ধে আদালতের দেওয়া রায় অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, সরকার আইনের শাসন নিশ্চিত করতে বদ্ধপরিকর।

বিস্তারিত

ইরান যুদ্ধ ও ইসরাইলকে সহায়তায় কমছে মার্কিন সমর্থন

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধ এবং ইসরাইলকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে মার্কিন জনগণের আগ্রহ ও সমর্থন আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। নতুন এক জনমত জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিন ভোটার যুদ্ধ ও সামরিক সহায়তার বিপক্ষে অবস্থান নিয়েছেন।

বিস্তারিত

চট্টগ্রামে গ্রাফিতি ঘিরে উত্তেজনা, এনসিপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি অপসারণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার দুপুরে নতুন করে গ্রাফিতি আঁকতে গেলে এনসিপির নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

বিস্তারিত

ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, সামরিক চাপ বাড়ানোর ইঙ্গিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেছেন, অন্যথায় দেশটির “কিছুই অবশিষ্ট থাকবে না”। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং এখনই পদক্ষেপ নিতে হবে।

বিস্তারিত

র‍্যাবকে নতুন আইনে এলিট ফোর্স হিসেবে রাখার ঘোষণা

জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবকে নতুন আইনের আওতায় একটি এলিট ফোর্স হিসেবে রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার র‍্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বিস্তারিত

জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচি

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সাতদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভা শেষে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিস্তারিত

ঈদযাত্রায় স্বস্তি, ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিস্তারিত

দক্ষিণ কোরিয়ায় প্রবাসীদের সংবর্ধনায় আসিফ মাহমুদ

দক্ষিণ কোরিয়া সফর উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নাগরিক সংবর্ধনা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। রোববার খিম্পু ফরেন সাপোর্ট সেন্টারে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স, দক্ষিণ কোরিয়া এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিস্তারিত

নারায়ণগঞ্জে ভাইরাল অ্যালবিনো মহিষ, ট্রাম্পকে ছাড়িয়ে গেল ‘নেতানিয়াহু’

কোরবানির ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জে দুটি অ্যালবিনো মহিষ ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ব্যতিক্রমী রং, আকৃতি ও আচরণের কারণে মহিষ দুটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর প্রতিদিনই দর্শনার্থীরা ভিড় করছেন খামারগুলোতে।

বিস্তারিত

গ্রাফিতি বিতর্কে এনসিপিকে দায়ী করলেন চসিক মেয়র

চট্টগ্রামে জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলার অভিযোগকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া উত্তেজনার ঘটনায় এনসিপির এক নেতার ‘অপচেষ্টা’ দায়ী বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট ফ্লাইওভারের পিলারগুলোতে থাকা গ্রাফিতিগুলো আগেই পোস্টারের আড়ালে ঢাকা পড়ে গিয়েছিল।

বিস্তারিত